Ekattorer Kotha
বুধবার , ৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ভেজাল পণ্য তৈরির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

                       
                   

সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্য উৎপাদন এবং বাজারজাতের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় জড়িত এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম শাহ জামাল উদ্দিন।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের একটি ভবনের চতুর্থ তলায় গোপনে নিষিদ্ধ ও ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। বাংলাদেশে নিষিদ্ধ ‘গণচিনি’ নামের একটি উপাদান ব্যবহার করে এসব পণ্য উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। পণ্যগুলো মূলত প্রত্যন্ত অঞ্চলে যৌন উদ্দীপক হিসেবে ব্যবহারের জন্য বাজারজাত করা হতো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত শাহ জামাল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি এবং বিভিন্ন কোম্পানির ট্রেডমার্ক ও প্যাকেজিং নকল করে নিম্নমানের পণ্য বাজারজাতের দায়ে অন্য দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু জানান, ‘গণচিনি’ নামের উপাদানটি মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাঁর দাবি, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করতে পারে এবং এর ব্যবহারে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তিনি বলেন, জব্দ করা পণ্যের প্যাকেটের গায়ে ‘পাবনা, বাংলাদেশ’ লেখা থাকলেও উৎপাদনের প্রকৃত উৎস ও এর পেছনে জড়িত চক্র সম্পর্কে ব্যবসায়ীরা কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি।
অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক জয়নাল আবেদীন, নিরাপদ খাদ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল।
মিশু আরও বলেন, বাজার তদারকির পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ে নিয়মিত সভা, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এরপরও কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অবৈধ ও ক্ষতিকর পণ্য উৎপাদন ও বাজারজাত করছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেট সীমান্তে পাচারচেষ্টা, দালালসহ ৩ জন আটক

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সচেতনতা বাড়ানোর তাগিদ

সিলেটে ছিনতাই-রাহাজানি দমনে ৭ দিনের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফ

নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা

অঘোষিত ফাইনালে যে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

রাতারগুলের ইকো রিসোর্টে সভা করেন রনজিত সরকার

শিক্ষিতদের সামনে নিজেকে ‘ছোট’ মনে হয়: অক্ষয় কুমার

নতুন অ্যাকশন সিনেমায় সালমানের নতুন চ্যালেঞ্জ

সিলেটে জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার

স্বনির্ভরতা অর্জনে খাল খননসহ বহুমুখী উদ্যোগ: পানি সম্পদ মন্ত্রী