Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শিক্ষিতদের সামনে নিজেকে ‘ছোট’ মনে হয়: অক্ষয় কুমার

                       

মার্চ ৩১, ২০২৬
                   

বিনোদন ডেস্ক : :

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার জানিয়েছেন, রুপালি পর্দায় অসংখ্য ভিলেনকে হার মানানো সত্ত্বেও বাস্তব জীবনে উচ্চশিক্ষিত মানুষের সামনে দাঁড়ালে তিনি নিজেকে ছোট মনে করেন।

সম্প্রতি নিজের সঞ্চালিত অনুষ্ঠান ‘হুইল অব ফরচুন’-এর এক পর্বে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতার সময় এই ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন তিনি। অক্ষয় বলেন, “যাঁরা বেশি পড়াশোনা করেছেন, তাঁদের সামনে দাঁড়িয়ে আমরা—যাঁরা বেশি পড়াশোনা করতে পারিনি—নিজেকে ছোট মনে করি।”

অভিনেতা আরও জানান, জীবনের এই পর্যায়ে মাঝে মাঝে আফসোস হয় যে, যদি তিনি আরও কিছুটা পড়াশোনা করতেন! তবে এখন বই নিয়ে বসা তার জন্য সহজ নয়। মজার ছলে তিনি জানান, বই পড়তে গেলে চোখে পানি চলে আসে।

তবে নিজের সীমাবদ্ধতা স্বীকার করলেও নতুন প্রজন্মকে অক্ষয় দিয়েছেন ইতিবাচক বার্তা। তিনি বলেন, “শিক্ষিত মানুষদের অনুসরণ করা উচিত। পড়াশোনা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্না একজন প্রতিষ্ঠিত লেখিকা। লন্ডনের গোল্ডস্মিথস থেকে কল্পকাহিনি রচনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। কিন্তু মজার বিষয়, অক্ষয় স্বীকার করেছেন, স্ত্রীর লেখা পাঁচটি বইয়ের একটিও এখনো শেষ করে পড়তে পারেননি।

প্রসঙ্গত, শিগগিরই অক্ষয় কুমারকে দেখা যাবে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ ছবিতে। এই ছবিতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং ওয়ামিকা গাব্বি।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

তাহিরপুরে ঝুঁকিতে হাওরের বোরো ফসল

সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে যেসব বিষয় দেখবে বিএনপি

শাবিতে ‘গুপ্ত রাজনীতি’ বিরোধী দেয়াল লিখন ছাত্রদলের

উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

নবীগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আনসার আলীর সৌজন্যে নৈশভোজ ও মতবিনিময়

সিলেটের দুই জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

স্বনির্ভরতা অর্জনে খাল খননসহ বহুমুখী উদ্যোগ: পানি সম্পদ মন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম