Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর, প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

                       

মার্চ ৩০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট নগরীতে অননুমোদিতভাবে ব্যাংক হিসাব থেকে অন্য একটি অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের অভিযোগ তুলেছেন আম্বরখানা বড় বাজার এলাকার বাসিন্দা মো. ইসমাইল হোসেন আজাদ চৌধুরী। তিনি দাবি করেন, তার অনুমতি ছাড়াই তার ব্যাংক হিসাব থেকে প্রায় ৩ লাখ টাকা অন্য একটি হিসাবে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি জানান, গত ২৬ মার্চ তার স্মার্টফোন কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরে তিনি দেখতে পান তার ব্যাংক হিসাব থেকে ৩ লাখ ১০ টাকা প্রিমিয়ার ব্যাংকের একটি হিসাবে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর তিনি আতঙ্কিত হয়ে এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, একই অ্যাকাউন্টে আরও কয়েকজনের টাকা স্থানান্তরের অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, উল্লিখিত হিসাবের মালিক মো. সোহেল রানা নামে এক ব্যক্তি এবং তার নামে অন্য একটি ব্যাংকেও হিসাব রয়েছে। বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তা অন্য ব্যাংকে স্থানান্তর করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তার দাবি, এটি একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের কাজ হতে পারে।

তিনি বলেন, ব্যাংক বন্ধ থাকার কারণে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট ব্লক করা সম্ভব হয়নি। পরে ব্যাংকের কল সেন্টারে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান পাননি। বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় লিখিত অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার টাকা ফেরত পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - লিড নিউজ