Ekattorer Kotha
সোমবার , ২৭ জুলাই ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

শহরতলীতে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহত

                       

জুলাই ২৭, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট ::

সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের দিঘীরপার গ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. আব্দুল্লাহ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘীরপার গ্রামের ফারুক আহমদ বদুল্লার পরিবারের সঙ্গে প্রতিবেশী মবশ্বির আলীর পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ১১টার দিকে বিরোধপূর্ণ বাঁশঝাড় থেকে বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে মবশ্বির আলী, শাহীন, ইমন, নাঈম, নিজামসহ কয়েকজন দেশীয় অস্ত্র ও ধারালো রামদা নিয়ে আব্দুল্লাহর ওপর হামলা চালায়। এতে মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে শিবেরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই আহতরা ঘটনাস্থল ত্যাগ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে রাত ৮টার দিকে আব্দুল্লাহর মৃত্যু হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হাবীব জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মামলার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি দিচ্ছে সরকারের সিদ্ধান্ত

তীব্র লোডশেডিংয়ে অচলপ্রায় সিলেট

তামাবিল হাইওয়ে থানায় কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ১০৫ জন

শ্রীমঙ্গলে ভোজ্যতেল মজুদের দায়ে তোফায়েল ট্রেডার্সকে জরিমানা

মুক্তির পরই বিপাকে ‘প্রিন্স’: পাইরেসি ও প্রযুক্তিগত জটিলতায় শাকিব খানের সিনেমা হুমকিতে

মনোনয়ন নিতে গিয়ে বিতর্কে কনকচাঁপা, প্রশ্নে দলীয় নেতাকর্মীরা