Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত

                       

মার্চ ৩১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শ্যামলী পরিবহনের বাসটি দিগম্বর বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। বাসে থাকা প্রায় ৪০ জন যাত্রীর মধ্যে বাকিরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।

পুলিশ ঘটনার তদন্ত করছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

করতি খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ এমপি এমরানের

সিলেট বিমানবন্দর থেকে আজ হজ্জ ফ্লাইট উদ্বোধন

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

ভারত সীমান্তে গুলিতে কোম্পানীগঞ্জের যুবক নিহত

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও পতন, নড়বড়ে অবস্থায় ব্রাজিল–আর্জেন্টিনাও

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু নিষিদ্ধ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সিলেটের শাম্মী ও জহরত

সিলেট নগরের আবাসিক এলাকার নিরাপত্তায় পুলিশ কমিশনারের ১৫ প্রস্তাব

‘শিরশ্ছেদ হামলা’র পর উল্টো জেগে উঠেছে ইরান, দীর্ঘমেয়াদি যুদ্ধে নতুন সমীকরণ

বর্ণিল আয়োজনে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ