Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট মহানগর জামায়াত আমীরের শপথ ও রুকন সমাবেশ অনুষ্ঠিত

                       
                   

অতীতের ত্যাগ ও কোরবানির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান সময়ের সম্ভাবনাকে কাজে লাগানোর আহŸান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেছেন, সংগঠনের লক্ষ্য অর্জনে বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত কর্মপন্থা নিয়ে এগোতে হবে। পাশাপাশি সব পর্যায়ের দায়িত্বশীলদের ব্যক্তিগত, নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে।
শুক্রবার সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ ও মজলিসে শুরার নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে কোরআন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ত্যাগ, নির্যাতন ও প্রতিক‚লতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছেন। তাঁদের এই অভিজ্ঞতা ও ত্যাগ সংগঠনের জন্য অনুপ্রেরণা। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানের সুযোগ কাজে লাগাতে হবে।
তিনি আরও বলেন, দায়িত্বশীলদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও সাংগঠনিক যোগ্যতা বাড়াতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি দ্বীনি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির প্রতিও যতœবান হতে হবে। আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই।
সমাবেশে সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমীর মুহাম্মদ ফখরুল ইসলামকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন এবং জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান।
এ ছাড়া বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন। সমাবেশে মহানগর জামায়াতের কর্মপরিষদ ও মজলিসে শুরার সদস্য এবং রুকনরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানিয়ে তিনি বলেন, সবার পরামর্শ ও সম্মিলিত প্রচেষ্টায় জামায়াতকে আরও গতিশীল ও শক্তিশালী করতে চান তিনি।

সর্বশেষ - লিড নিউজ