একাত্তর ডেস্ক ::
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া (৬) ও জুবায়েল (৪) নামের দুই শিশু প্রাণ হারিয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার বাড়ির পাশের পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা দিকে ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের মাইজের মহল্লা গ্রামের লিটন মিয়ার সন্তান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দুই শিশু তাদের বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় তারা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ এই ঘটনা নিশ্চিত করেছেন।




















