Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সাগর-রুনি হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। দ্রুত বিচার না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। সাগর-রুনি হত্যার বিচার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারের কাছে এই হত্যার বিচার দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার এ ঘটনায় কার্যকর পদক্ষেপ নেবে এবং বিচার নিশ্চিত করবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি এই হত্যার বিচার না হয়, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, অতীতে অনেক সাংবাদিক নির্যাতন ও হত্যার শিকার হলেও সেগুলোর বিচার হয়নি। বর্তমান সময়ে প্রশাসনের কিছু কর্মকর্তার আচরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের হয়রানি ও নির্যাতন বন্ধে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং সরকারের কাছে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাগর-রুনি হত্যার বিচার দীর্ঘসূত্রতায় পড়ে থাকায় তা দেশের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন তারা।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ