Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দাম বাড়ার পরও সিলেটে সরকারি মূল্যে এলপিজি সিলিন্ডার মিলছে না

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

সিলেটে সরকারি নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে। বাজারে সরবরাহ কম হওয়ায় বিক্রেতারা বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন।

সিলেটের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ১২ কেজির সিলিন্ডার ভোক্তাদের কাছে ১৯০০ টাকা, আর ৩৫ কেজি সিলিন্ডার ৫৩০০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, কোম্পানি থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক সংকটের কারণে এলপিজির দাম বেড়ে গেছে। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা যাচ্ছে না। কোম্পানির সাথে সরকারের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

মিরাবাজারের কর্ণফুলী গ্যাস হাউজের প্রোপ্রাইটর মো. মাহবুবুর রহমান মাহবুব বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ কম। কোম্পানির দাম ও সরকারি নির্ধারিত দামের মধ্যে ফারাক রয়েছে। ফলে ভোক্তাদের সঙ্গে প্রতিনিয়ত বাকবিতণ্ডা হয়। সরকার ও কোম্পানি যদি সমঝোতা করে, তাহলে সরকারি দামে বিক্রি করা সম্ভব হবে।”

হোটেল ব্যবসায়ী রুমন আহমদ বলেন, এলপিজির দাম বাড়ায় হোটেলের খাবারের দামও বৃদ্ধি পাবে। বেসরকারি চাকরিজীবী মহসিন রনি বলেন, ভোক্তাদের কাছে দাম বেশি হওয়ায় প্রশাসনের তদারকির প্রয়োজন। দক্ষিণ সুরমার রশিদ মিয়া জানান, ১৬৫০ টাকায় শেষবার সিলিন্ডার কিনেছিলেন, হঠাৎ দাম বেড়ে ১৯০০ টাকা হওয়ায় নিম্নবিত্ত পরিবারের ওপর বড় প্রভাব পড়বে।

প্রসঙ্গত, ১ এপ্রিল থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়