Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব নেওয়ার পরপরই তিনি প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করেন এবং নতুন দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেন।

এর আগে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বাংলাদেশ বার কাউন্সিল–এর সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়–এর আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী ১৯৯৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন।

উল্লেখ্য, এর আগে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং পরবর্তীতে সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার কাজলের দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের আইন অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

মনোনয়ন নিতে গিয়ে বিতর্কে কনকচাঁপা, প্রশ্নে দলীয় নেতাকর্মীরা

কানাইঘাটে গাছের চাপায় বৃদ্ধের মৃত্যু, আহত দুই

কালিঘাটস্থ প্রাচীন আখড়া সংস্কারের দাবি ভক্তদের

ইস্পাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৬

জামিনে মুক্তির পর নির্বাচনে লড়ার ঘোষণা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

ইরানের দৃঢ় অবস্থান, চাপের মুখে উত্তেজনা বাড়ার আশঙ্কা

সুনামগঞ্জের দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে ২ জন নিহত, আহত ২০

সিলেটে ২৬৩ ছিনতাইকারী শনাক্ত, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫১