Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে বাসে আগুনের মামলায় দুজন গ্রেপ্তার

                       
                   

সিলেট নগরীর চালিবন্দরে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ছড়ারপাড়ের সুগন্ধা-৬২ নম্বর বাসার মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মাছুম আহমেদ (৪২) এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মোহাম্মদপুরের মৃত খুরশিদ উদ্দিন আহাম্মদের ছেলে নাসিমুর রহমান নাসিম (৪৪)। নাসিম বর্তমানে ছড়ারপাড়ের বউবাজার এলাকার হেলাল মিয়ার কলোনির সুগন্ধা-২৩/৫ নম্বর বাসায় বসবাস করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালী মডেল থানায় ১৯ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার তদন্তে তাঁদের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
মামলার এজাহার অনুযায়ী, ১৮ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানার চালিবন্দর কয়েদী মাঠের পূর্ব পাশে তিনটি বাস পার্কিং করা ছিল। পরদিন ভোর ৪টা ৪০ মিনিটের দিকে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসগুলোতে আগুন দেয়। এ সময় পাশে থাকা আরও একটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। এতে তিনটি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং অপর বাসটি আংশিক পুড়ে যায়।
পুলিশের বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃত দুজনকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে নাসিমুর রহমান নাসিমের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পেনাল কোডে আরও একটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

গোলাম সারওয়ার মুন্নাকে অভিনন্দন জানালেন মাসরুর রাসেল

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

বানিয়াচংয়ে পুকুরে ডুবে শিশু ভাই-বোনের করুণ মৃত্যু

বিশ্বনাথে এমপি লুনার হস্তক্ষেপে ওরস নিয়ে বিরোধ আপোষে নিষ্পত্তি

আজমিরীগঞ্জে ১২ দিনেও উদঘাটন হয়নি কিশোরী হত্যার রহস্য

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ছিনতাইকারী-চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে এসএমপি

মেসির শেষ বিশ্বকাপ কি শেষ মহাকাব্য?