Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক

                       

মার্চ ৩০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে কাজ করা হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে আরও কার্যকর ও সেবামুখী করা হবে।

সোমবার (৩০ মার্চ) নগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র এবং বাগবাড়ির বর্ণমালা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় প্রশাসক রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবার খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দেন।

তিনি বলেন, একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। নগরবাসীর দোরগোড়ায় মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি নগরের বিভিন্ন ওয়ার্ডে সিটি কর্পোরেশন পরিচালিত আটটি নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বল্পমূল্যে চিকিৎসাসেবা গ্রহণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত