Ekattorer Kotha
শনিবার , ১৬ মে ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

                       
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীর তেমুখী এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর জালালাবাদ থানা পুলিশ। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে তেমুখী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আনুমানিক ৮০ বছর বয়সী ওই বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। বিষয়টি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের মতো কোনো আলামত পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের আবেদন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ। যোগাযোগ নম্বর: ০১৩২০-০৬৭৫৯৪।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তার, এলাকায় পুলিশের অভিযান

ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধারে স্পেশাল ফোর্সের তুমুল অভিযান

৫৫ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের ৫০টিই লোকসানে বা বন্ধ: সংসদে শিল্পমন্ত্রী

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিপর্যয়

সুনামগঞ্জে ডাকুয়ার হাওরে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

হবিগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির মূলহোতা গ্রেপ্তার

‘অসম বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে সিপিবির গণস্বাক্ষর কর্মসূচি সিলেটে”

জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রের নতুন পথ খুলে দিয়েছে: স্পিকার

সিলেটে এক মাসে ৬৫১ আসামি গ্রেপ্তার ৮২ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর