Ekattorer Kotha
বুধবার , ১৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তার, এলাকায় পুলিশের অভিযান

                       
                   

সিলেটে তথাকথিত লকডাউন কর্মসূচির সমর্থনে নাশকতার চেষ্টার অভিযোগে মোঃ জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মোগলাবাজার থানা পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে শ্রীরামপুর প্যারাইচক ট্রাকস্ট্যান্ড সড়কের ট্রাকস্ট্যান্ড থেকে প্রায় ৩০০ গজ পূর্বে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সংগঠনের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী তথাকথিত লকডাউন কর্মসূচির সমর্থনে নাশকতার পরিকল্পনা করছিলেন। এ সময় পেট্রোল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে চলাচলরত যানবাহনে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাস্থল থেকে জিল্লুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ ও তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত