Ekattorer Kotha
রবিবার , ৮ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দ্বিপাক্ষিক বৈঠক শিক্ষা, গবেষণা ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা

                       
                   

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী। দ্বিপাক্ষিক এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়নসহ সিলেটের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে হওয়া এ বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে সিউক চেয়ারম্যানকে অবহিত করেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবি দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে সিলেটের নগর উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগাতে চায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ।
এসময় সিউকের নির্বাহী পরিচালক (সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. সাদিউর রহিম জাদিদ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার

দি এইডেড হাই স্কুলের শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক সূচনা, লোগো উন্মোচন

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

দ্বিপাক্ষিক বৈঠক শিক্ষা, গবেষণা ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা

জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সিলেট থেকে শুরু হবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ : প্রধানমন্ত্রী

জুড়ীতে বাসায় ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলের ওপর হামলা

হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

নগরীতে নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের

হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি