Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল, ক্রিকেটসহ ৭ খেলা

                       

মার্চ ২৫, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রমে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারসহ সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার প্রকাশিত অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা ১৪ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক পর্যায়ে সাতটি ক্রীড়া ইভেন্ট শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়।

তবে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে পাঠানো সাতটি ইভেন্ট শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আগামীতে এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ক্ষমতা বৃদ্ধি ও ক্রীড়া চর্চাকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘সবচেয়ে ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দেওয়া, শুরু জাহাজ চলাচল

‘দেশের ক্লান্তিলগ্নে শহীদ জিয়াই ছিলেন মুক্তির পথপ্রদর্শক’

নবীগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধূ গ্রেপ্তার

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনগুলোর সম্মানে শিবিরের ইফতার মাহফিল

বাবা গুপ্তচর, মায়ের যাতায়াত আন্ডারওয়ার্ল্ডে—নিজে কিংবদন্তি অভিনেতা

দেখার হাওরে ভাঙা বাঁধ মেরামত, রক্ষা পেল বোরো ধান

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

বিভাগীয় কমিশনার ওএসডি বদলি আরও দুই শীর্ষ কর্মকর্তা

জুড়ী উপজেলা হাসপাতাল পরিদর্শনে এমপি মিঠু