Ekattorer Kotha
সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জেলা বরিশালে কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

                       

মার্চ ১৬, ২০২৬
                   

বরিশাল নগরের রূপাতলী গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’ কারখানার বয়লার ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যার পরপর আগুন নিয়ন্ত্রণে এলেও রাত আটটা পর্যন্ত পুরোপুরি নেভানো যায়নি।

গ্লোবাল ক্যাপসুল লিমিটেডের উৎপাদন বিভাগের উপব্যবস্থাপক মামুন চৌধুরী রাত আটটার দিকে জানান, বেলা ৩টা ৪১ মিনিটে সিসি ক্যামেরায় প্রথম আগুনের সূত্রপাত ধরা পড়ে। কারখানার বয়লারের অভ্যন্তরে প্রায় দুই হাজার টন কাঠের গুঁড়ি মজুত ছিল। সেই কাঠের গুঁড়িতে আগুন লাগার পর ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেল চারটা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা যায়নি। তবে কাঠের গুঁড়ি ও কিছু স্থাপনার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন রাত আটটার দিকে জানান, খবর পেয়ে বিকেল পৌনে চারটায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ৭০ জন সদস্য ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এই মুহূর্তে কাঠের গুঁড়িতে আগুন লাগায় সেটি সম্পূর্ণ নেভানো যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কাঠের গুঁড়ি সরিয়ে ফেলা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ: রাশিয়া-চীনের হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রকে

স্বনির্ভরতা অর্জনে খাল খননসহ বহুমুখী উদ্যোগ: পানি সম্পদ মন্ত্রী

সিলেটে বাড়ছে জ্বালানি তেলের সংকট

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, কিমের তত্ত্বাবধানে নতুন পরীক্ষা

ভূমধ্যসাগরে সলিল সমাধি : সুনামগঞ্জের ১২ জনের প্রাণহানি

ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী, ব্যস্ত কর্মসূচি অব্যাহত

ইরানে স্থল অভিযানের গোপন প্রস্তুতি পেন্টাগনের, সিদ্ধান্ত ট্রাম্পের হাতে: ওয়াশিংটন পোস্ট

সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহে