Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

আজমিরীগঞ্জে ১২ দিনেও উদঘাটন হয়নি কিশোরী হত্যার রহস্য

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর হাত-পা বাঁধা অবস্থায় কিশোরীর ভাসমান লাশ উদ্ধারের ১২ দিন পার হলেও এখনো রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এতে শোক ও হতাশায় ভেঙে পড়েছে মেয়েটির পরিবার।

নিহত সামিরুন আক্তার (১২) উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গত ৩০ মার্চ বিকেল ৫টার দিকে সে নিখোঁজ হয়। পরে ১ এপ্রিল কালনী-কুশিয়ারা নদী থেকে তার পরনের গেঞ্জি ও পায়জামা দিয়ে হাত-পা বাঁধা বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় ২ এপ্রিল নিহতের বড় বোন তৃষা আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে আজমিরীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

শুক্রবার রাত পর্যন্ত পুলিশ এ ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে সামিরুন পঞ্চম। সে ঢাকায় আত্মীয়ের বাসায় কাজ করত। ঘটনার দুই সপ্তাহ আগে বাড়িতে আসে। এলাকায় একটি ওয়াজ মাহফিলের দিন সে নিখোঁজ হয়।

সরেজমিনে গেলে সামিরুনের মা সাহানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, নিখোঁজ হওয়ার আগে পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আদর করেছিল। বুঝিনি, সেটাই ছিল শেষ মুহূর্ত। এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।

মামলার বাদী ও নিহতের বড় বোন তৃষা আক্তার বলেন, এলাকার কয়েকজনকে তাদের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত অপহরণ ও সংঘবদ্ধ হত্যাকাণ্ড হতে পারে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। দ্রুত রহস্য উদঘাটন না হলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় আজমিরীগঞ্জ সদর ও নিহতের গ্রামে দফায় দফায় আন্দোলন হয়েছে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ১১ দলের পক্ষে জামায়াতের লিফলেট বিতরণ, সংস্কার বাস্তবায়নের দাবি

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনগুলোর সম্মানে শিবিরের ইফতার মাহফিল

সিলেটে ছিনতাই-রাহাজানি দমনে ৭ দিনের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফ

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নগরীতে ছিনতাই-চুরি রোধ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের মানববন্ধনে

আন্দামান সাগরে ১০ কিমি জয়ে বাংলাদেশের দুই সাঁতারুর দাপট

৯ উইকেটের বিশ্বরেকর্ড, ইতিহাস গড়লেন ব্রাজিলের লরা কারদোসো

সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

ইস্পাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৬

সিলেটে হামের উপসর্গে ৫ শিশু আইসিইউতে