Ekattorer Kotha
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

                       

এপ্রিল ৩, ২০২৬
                   

বিনোদন ডেস্ক : : 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর তিনবার অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতাল-এ চিকিৎসাধীন।

আজ শুক্রবার নিজস্ব ফেসবুক পেজে তৃতীয় অস্ত্রোপচারের তথ্য জানান তানিয়া। তিনি লিখেছেন, তৃতীয় অস্ত্রোপচার, জীবন সুন্দর তানিয়া।” তার পোস্টে সহকর্মী ও ভক্তরা দ্রুত সুস্থতার কামনা করেছেন। অভিনেতা কচি খন্দকার লিখেছেন, জীবন সত্য এবং সুন্দর—শুভকামনা। নির্মাতা ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস মন্তব্য করেছেন, সব ঠিক হয়ে যাবে।”*

প্রসঙ্গত, প্রথম অস্ত্রোপচারটি ১৬ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। মার্চ মাসে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন হয়। এপ্রিলের শুরুতেই চিকিৎসকদের পরামর্শে তৃতীয় অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে যাত্রা করেন অভিনেত্রী।

১ এপ্রিল তানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালের ট্যাগসহ একটি ছবি শেয়ার করে লিখেছেন, শুরু করি আবার।” চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হলে দ্রুত তার সুস্থতা প্রত্যাশিত।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ