Ekattorer Kotha
শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

                       

মার্চ ২৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যাচ্ছেন। শুক্রবার দলের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে সার্বিক তদারকি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে, দীর্ঘ প্রায় দুই দশক পর দেশে ফিরে গত ২৯ ডিসেম্বর প্রথমবারের মতো একই কার্যালয়ে যান তারেক রহমান। সেদিন তাকে স্বাগত জানাতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

দলীয় সূত্র বলছে, শনিবারের এই সফর ঘিরেও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ