Ekattorer Kotha
শনিবার , ৯ মে ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সড়ক দুর্ঘটনা না হত্যা, চালকের বিরুদ্ধে অভিযোগ

                       

মে ৯, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটে বেপরোয়া গতিতে সিএনজি চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত চিকিৎসকের স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস শাহপরাণ (রহ.) থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত ডা. আজিজ আহমেদ চৌধুরী ওরফে নিহাল মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ যক্ষা নিয়ন্ত্রণ কার্যালয়ে কর্মরত ছিলেন। শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হয়ে একটি সিএনজি অটোরিকশায় (সিলেট-থ-১২-৫১৯০)। ওঠেন।
অভিযোগে বলা হয়, চালক সাইফুল ইসলাম বেপরোয়া ও উচ্চ গতিতে সিএনজি চালাতে থাকেন। একপর্যায়ে শাহপরাণ (রহ.) থানাধীন চামেলীবাগ এলাকার ৩নং গলি সংলগ্ন ইজি কার ওয়াশ সেন্টার গ্যারেজের বিপরীতে সিলেট-তামাবিল সড়কে প্রথমে এক পথচারীকে ধাক্কা দেয় সিএনজিটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ডা. আজিজ আহমেদ চৌধুরীর মাথা ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং সিএনজিটি রাস্তার পাশের খালে পড়ে যায়।
পরে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা আহত চিকিৎসককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী ডা. জান্নাতুল ফেরদৌস চালক সাইফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে শাহপরাণ (রহ.) থানায় শনিবার বিকেলে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল, ক্রিকেটসহ ৭ খেলা

শাল্লায় বাঁধ নির্মাণ প্রকল্পে ১৪৪ ধারা জারি

গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাক থেকে ৭৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ

ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতা ও শিখন ঘাটতি পূরণে জরুরি নির্দেশনা

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

১১.০৭.২০২৬

সিলেটে ছিনতাই-রাহাজানি দমনে ৭ দিনের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফ