Ekattorer Kotha
শুক্রবার , ৩ জুলাই ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

শ্রমিককে ‘বেধড়ক মারধোরের’ ঘটনায় সিলেটে যুবদল নেতা রনি আটক

শ্রমিকদের সড়ক অবরোধ

                       

জুলাই ৩, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর উপশহর সাদারপাড়ায় বৃহস্পতিবার বিকেলে এক সিএনজি অটোরিকশা চালককে ‘বেধড়ক মারধোর’ করা হয়েছে। আহত শ্রমিক হচ্ছেন আব্দুল মুত্তালিব। মহানগর যুবদল নেতা রনি এ ঘটনার সাথে সম্পৃক্ত বলে দাবি আহত শ্রমিকের। হামলার পর আব্দুল মুত্তালিবের সহকর্মী পরিবহন শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। হামলাকারীকে গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তকে আটক করেছে। মামলা দায়ের হলে তাকে গ্রেফতার দেখানো হতে পারে, জানিয়েছে পুলিশসূত্র।

আহত পরিবহন শ্রমিক আব্দুল মুত্তালিব ও বিক্ষোভকারী শ্রমিকরা জানান, আব্দুল মুত্তালিবকে রনি ও তার সহযোগীরা বেধড়ক মারধোর করেছেন। এতে তিনি গুরুতর আহত হন। এমন ঘটনার প্রতিবাদে বিকেলে নগরীর শিবগঞ্জ পয়েন্টে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ রাখেন শ্রমিকরা। তারা রনিকে ‘চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ’ আখ্যা দিয়ে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয়রা জানান, অবরোধকালে সিলেট-তামাবিল সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা গিয়ে শ্রমিকদের শান্ত করেন, দ্রুত অপরাধীকে আইনের আওতায় আনার আশ্বাস প্রদান করেন। একপর্যায়ে শ্রমিকরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী রনিকে গ্রেফতারের দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করে নেন।

এদিকে শাহপরাণ থানা পুলিশ জানিয়েছে, যুবদল নেতা রনিকে ২ ঘণ্টার মধ্যে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিসিক প্রশাসক

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

কমলগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা দেশের জন্য সম্ভাবনাময়: এডিসি মাসুদ রানা

পাঁচ ব্যাংকের দখলে ডেবিট কার্ডের বাজার, আপনারটি কোন ব্যাংকের

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২০ রোগী

জগন্নাথপুরে সেনা অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে : শান্তিগঞ্জে এমপি কয়ছর

ওসমানীনগরে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ৬ পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ

কোম্পানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার