Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

টাঙ্গুয়ার হাওর নিয়ে গবেষণায় গুরুত্ব দিলেন সিকৃবি ভিসি

                       
                   

জলাভূমির সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে গবেষণার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার। তাঁর মতে, টাঙ্গুয়ার হাওরের মতো ঋতুভেদে বৈশিষ্ট্য পরিবর্তনকারী জলাভূমির সুরক্ষা ও ব্যবহার নিশ্চিত করতে প্রচলিত ব্যবস্থাপনার বাইরে গিয়ে নতুন গবেষণা প্রয়োজন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে পাঁচ দিনব্যাপী ‘মেকিং কমন্স ডায়নামিক: এফিমারাল কমন্স অব বাংলাদেশ’ শীর্ষক এ কর্মশালা ৬ নভেম্বর শুরু হয়েছিল।
উপাচার্য বলেন, টাঙ্গুয়ার হাওর একদিকে দেশের গুরুত্বপূর্ণ জলাভূমি, অন্যদিকে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। বর্ষায় পানিতে ডুবে থাকা এবং শুষ্ক মৌসুমে কৃষিজমিতে পরিণত হওয়ার মতো বৈশিষ্ট্যের কারণে এর সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় বাস্তবতা ও বৈজ্ঞানিক গবেষণার সমন্বয় দরকার।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও তরুণ গবেষকদের নতুন জ্ঞান অর্জন এবং দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করে। ভবিষ্যতে কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম বাড়াতে সিকৃবি সহযোগিতা করবে।
কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুর ‘ভালনারেবিলিটি টু ভায়াবিলিটি (ভিটুভি) গ্লোবাল পার্টনারশিপ’ এবং সিকৃবির উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে। দেশের প্রথম ক্ষণস্থায়ী কমন্সবিষয়ক এ কর্মসূচিতে সিকৃবি ছাড়াও চট্টগ্রাম, জগন্নাথ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
কর্মশালার কো-ডিরেক্টর ও সিকৃবির উপকূলীয় ও সামুদ্রিক মাৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব ইকবাল, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং সাউরেসের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কর্মশালার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব ওয়াটারলুর স্কুল অব এনভায়রনমেন্ট, এন্টারপ্রাইজ অ্যান্ড ডেভেলপমেন্টের অধ্যাপক ও ভিটুভি গ্লোবাল পার্টনারশিপের কো-ডিরেক্টর ড. প্রতীপ কুমার নায়েক। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভেঙে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৩

নেই সংযোগ সড়ক পাঁচ বছরেও চালু হয়নি সেতু

মুক্তিযোদ্ধা রফিক হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

মুক্তিযোদ্ধা রফিক হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

বিশ্বনাথে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি: কাইয়ুম

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রশিক্ষণ সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে সচেতনতা বাড়ানোর তাগিদ

শিক্ষায় পিছিয়ে পড়া ঠেকাতে বাজেটে বরাদ্দের আহ্বান

পাঠানটুলায় কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থীসহ আহত ২

সিলেটে শ্রেষ্ঠ ওসি হলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক