Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

শিক্ষায় পিছিয়ে পড়া ঠেকাতে বাজেটে বরাদ্দের আহ্বান

                       
                   

মাধ্যমিক পর্যায়ে মেয়েদের শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং ঝরে পড়া রোধে ইউনিয়ন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে এফোর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)। মালালা ফান্ডের অর্থায়নে ইরা বাস্তবায়িত ‘এডুকেশন চ্যাম্পিয়ন নেটওয়ার্ক-৭’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা আখতার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সকিনা আক্তার। সঞ্চালনা করেন ইরার সুনামগঞ্জের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. ফজলুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সকিনা আক্তার বলেন, মেয়েদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে আর্থিক সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণ করা প্রয়োজন। এ জন্য ইউনিয়ন ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন বাজেটে নির্দিষ্ট বরাদ্দ রাখার পাশাপাশি পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।
সভাপতির বক্তব্যে ফাহমিদা আখতার বলেন, মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বাজেটে বরাদ্দ বাড়ানো এবং সেই অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করা জরুরি।
সভায় মেয়েদের শিক্ষার পথে সামাজিক ও অর্থনৈতিক বাধা, ঝরে পড়া প্রতিরোধ, আর্থিক সহায়তা বাড়ানো এবং সচেতনতা তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবী, সমাজসেবক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন বক্তারা।
এ সময় উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রীদের তালিকা তৈরি করে উপজেলা পরিষদে জমা দেওয়ার আহ্বান জানানো হয়। সভায় অংশগ্রহণকারীরা অঙ্গীকার করেন, অর্থাভাব কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে কোনো মেয়ে যাতে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে জন্য নিজ নিজ অবস্থান থেকে সহায়তা করবেন।
সভায় বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর পড়াশোনা অব্যাহত রাখা এবং ঝরে পড়া রোধে আর্থিক সহায়তা দেওয়া হয়। ইরার নির্বাহী পরিচালক ও ইউএনওর উপস্থিতিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের তহবিল থেকে সম্মিলিতভাবে ওই শিক্ষার্থীকে ১২ হাজার ১০০ টাকা দেন।
সভা আয়োজনে সহযোগিতা করেন ইরার মাঠ সহায়ক ফারজানা জান্নাত ও নিলুফা ইয়াছমিন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

কৃষক ও হেলথ কার্ড আসছে, খাল খননে জোর সরকারের

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইসলামাবাদে ৪ মুসলিম দেশের জরুরি বৈঠক শুরু

লাখাইয়ে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

সিলেটে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃ্ষ্টিপাত

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলার প্রস্তুতি সম্পন্ন

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী–বিরোধীদলীয় নেতার বৈঠক, সৌজন্যে মুগ্ধ সবাই

বিশ্বনাথে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল