Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী–বিরোধীদলীয় নেতার বৈঠক, সৌজন্যে মুগ্ধ সবাই

                       

মার্চ ৩০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর মধ্যে সংসদ সচিবালয়ে এক সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সংসদ সচিবালয়ের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান। প্রায় ২০ মিনিটের আলোচনার পর সাক্ষাৎ শেষ হলে প্রধানমন্ত্রী সৌজন্যবশত বিরোধীদলীয় নেতাকে তার কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এ আচরণ উপস্থিতদের প্রশংসা কুড়ায়।

এর আগে বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলার হাফিজ-এর জানাজায় পাশাপাশি অংশ নেন দুই নেতা। জানাজা শেষে সংসদ ভবনের দিকে একসঙ্গে হাঁটার সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। এরপরই তাকে কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এটি ছিল সৌজন্যমূলক সংক্ষিপ্ত বৈঠক, যেখানে দুই নেতা গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় রাজনৈতিক সহকর্মীদের প্রতি সম্মান ও শিষ্টাচার প্রদর্শন করেন। সাম্প্রতিক সময়েও বিভিন্ন অনুষ্ঠানে তার এই সৌজন্যমূলক আচরণ সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

রমজানে সিলেটে ছিনতাই আতঙ্ক: নগরবাসী উদ্বিগ্ন

সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সব জেলায় দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ

ইরান ইসলামাবাদ যেতে অস্বীকার করেনি, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন নাকচ

আন্দামান সাগরে ১০ কিমি জয়ে বাংলাদেশের দুই সাঁতারুর দাপট

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে বিশেষ নিষেধাজ্ঞা

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্যমন্ত্রী

সংসদে বিসিবি নিয়ে তর্ক, ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ মন্তব্য

মৌলভীবাজারে জাতীয় ক্রীড়া দিবস পালিত

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন