Ekattorer Kotha
শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট নগরের আখালিয়ায় ‘এমআর কাচ্চি ঘর’ নামে একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা

                       
                   

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে সিলেট নগরের আখালিয়ায় ‘এমআর কাচ্চি ঘর’ নামে একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন এলাকার ভার্সিটি গেট সংলগ্ন প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।
অভিযানে রেস্তোরাঁর রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। কাঁচা মাংসের সঙ্গে বোরহানির বোতল রাখায় বোতলের গায়ে রক্ত লেগে ছিল। সেই বোরহানি সরাসরি ক্রেতাদের পরিবেশন করা হচ্ছিল বলে অভিযানে দেখা যায়।
এ ছাড়া দুটি ফ্রিজের ভেতর অস্বাস্থ্যকর পরিবেশ, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বোতলে বোরহানি তৈরি ও বিক্রি, প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ মুগডাল সংরক্ষণ এবং খাদ্যকর্মীদের প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী না থাকার বিষয়গুলোও উঠে আসে।
এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সমন্বয় করেন সিলেট মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সারফরাজ হোসেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল মুমিত, পুলিশ ও ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ