Ekattorer Kotha
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় আজ প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

                       

মার্চ ২৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রভাব মোকাবিলায় আজ বুধবার সকাল ১০টায় জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নিয়ে করণীয় নির্ধারণ করবেন।

সরকার দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে চাপ তৈরি করেছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এ পরিস্থিতিতে আগেই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে সাত সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

কমিটি আন্তর্জাতিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করবে। সরকার আশা করছে, সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে যুদ্ধের নেতিবাচক প্রভাব থেকে দেশকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে : বাণিজ্যমন্ত্রী

আশা ভোসলে নেই—শুনেই ভেঙে পড়েন রুনা লায়লা: ‘কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা,

বিশ্বনাথে হামলায় বাউলগানের আসর পণ্ড

জ্বালানি সংকটে শাহজালাল সার কারখানা বন্ধ ঘোষণা

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, শতাধিক রোগীকে সেবা

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে চারুবাকের ৩০ বছর পূর্তি উদযাপন

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার

সিলেটে ছিনতাইয়ের শিকার কলেজ শিক্ষক