Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

“চাকরিজীবীদের মুখে হাসি, জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে”

                       

জুন ১১, ২০২৬
                   

প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনের সময় এ বিষয়ে ঘোষণা দেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে উল্লেখ করা হবে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা গ্রহণ করছেন। এ সময়ে মূল্যস্ফীতির প্রভাবে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে আগামী অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা থাকলেও বেতন-ভাতা খাতে বড় ধরনের অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ মোট ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ক্যাডার কর্মকর্তাদের বেতনের জন্য ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা, কর্মচারীদের বেতনের জন্য ৩০ হাজার ৬৭১ কোটি টাকা এবং বিভিন্ন ধরনের ভাতা বাবদ ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা রাখা হয়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায় পৌঁছেছে।

অন্যদিকে, জনপ্রশাসন খাতে আগামী অর্থবছরে ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে, যা চলতি অর্থবছরের মূল বরাদ্দের তুলনায় প্রায় ৯৬ শতাংশ বেশি। তবে এই অতিরিক্ত অর্থের পুরোটা বেতন বৃদ্ধিতে ব্যয় হবে না। নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন সমন্বয় এবং অবসরপ্রাপ্তদের অতিরিক্ত সুবিধাও এ বরাদ্দের আওতায় অন্তর্ভুক্ত থাকবে।

সূত্রগুলো জানিয়েছে, নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করতে তিন অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে। এর মধ্যে আগামী অর্থবছরে সংশোধিত মূল বেতনের প্রায় ৫০ শতাংশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী জুলাই থেকেই সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিলেটে পাম্প মালিকদের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে সেবা ব্যাহত হচ্ছে

সিলেটে চা শ্রমিকদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বিশ্বনাথে পুকুরে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের কাছে ২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ

ভোগান্তিতে গোটাটিকরবাসী, সড়ক সংস্কারে আবেদন

কুলাউড়ায় বিয়েতে উপহার ২ লিটার অকটেন!

সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা: বর্ষবরণে শ্রমমন্ত্রী

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার