Ekattorer Kotha
শুক্রবার , ২২ মে ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে সাদাপোশাকে থাকা র‍্যাব সদস্য মারা গেলেন মাদকসেবীর ছুরিকাঘাতে

হামলাকারী আটক

                       

মে ২২, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট

সিলেট নগরীর ক্বীনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে এক র‍্যাব সদস্য মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টায় ছুরিকাঘাতের পর গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিলে দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। নিহত র‍্যাব সদস্য ইমন আচার্য। তিনি তখন সাদাপোশাকে ছিলেন।

সূত্রে জানা গেছে, শুক্রবার জুমা নামাজ চলাকালীন সময়ে ক্বীনব্রিজ এলাকায় একদল মাদকসেবী মাদকসেবন করছিল। এসময় পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। পালানোর সময় সেখানে সাদাপোশাকে থাকা ইমন আচার্যসহ র‍্যাব সদস্যরা তাদের পথ আগলে দাঁড়ান। তাদেরকে আটকের চেষ্টা করলে একজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।

এসময় তিনি গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরিবিভাগে নেয়া হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।

এদিকে হামলাকারীকে ছোরাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমের কাছে।

একাত্তরেরকথা/এম

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা: পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানের পুনরায় বৈঠক

ইসরায়েলে ইরান–হিজবুল্লাহর যৌথ হামলা, শতাধিক শহরে সাইরেন

মুক্তির পরই বিপাকে ‘প্রিন্স’: পাইরেসি ও প্রযুক্তিগত জটিলতায় শাকিব খানের সিনেমা হুমকিতে

এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, স্বস্তি পাচ্ছেন ভোক্তারা

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেটে ৪.৮ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি আসামে

শেষ ম্যাচে হার, এশিয়ান কাপ স্বপ্নভঙ্গ বাংলাদেশের

জ্যেষ্ঠ সাংবাদিক হারিস মোহাম্মদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

বিশ্বনাথে রাস্তার পাশে কাঁদছিলো নবজাতক

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অনিশ্চয়তায় বাংলাদেশের সেমির পথ