স্টাফ রিপোর্ট
সিলেট নগরীর ক্বীনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে এক র্যাব সদস্য মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টায় ছুরিকাঘাতের পর গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিলে দুপুর দেড়টায় তার মৃত্যু হয়। নিহত র্যাব সদস্য ইমন আচার্য। তিনি তখন সাদাপোশাকে ছিলেন।
সূত্রে জানা গেছে, শুক্রবার জুমা নামাজ চলাকালীন সময়ে ক্বীনব্রিজ এলাকায় একদল মাদকসেবী মাদকসেবন করছিল। এসময় পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করেন। পালানোর সময় সেখানে সাদাপোশাকে থাকা ইমন আচার্যসহ র্যাব সদস্যরা তাদের পথ আগলে দাঁড়ান। তাদেরকে আটকের চেষ্টা করলে একজন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে।
এসময় তিনি গুরুতর আহত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরিবিভাগে নেয়া হয়। সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।
এদিকে হামলাকারীকে ছোরাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন গণমাধ্যমের কাছে।
একাত্তরেরকথা/এম
আমাদের সম্পর্কে মো. নজরুল ইসলাম কর্তৃক বিসমিল্লাহ অফসেট প্রিন্টিং প্রেস লালদীঘিরপার, সিলেট থেকে মৃদ্রিত ও বিসিক শিল্পনগরী, গোটাটিকর, সিলেট খেকে প্রকাশিত। সম্পাদক : চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক : মো. নজরুল ইসলাম। যোগাযোগ -কার্যালয় : ফিজা টাওয়ার, বিসিক শিল্পনগরী. গোটাটিকর, সিলেট ই-মেইল(বিজ্ঞাপন): barta.ekattor@gmail.com, ekattor.ad@gmail.com ফোন:+৮৮০১৭৬৬১২১২৯৫, +৮৮০১৭১১৯৪০৫০৯
Copyright © 2026 দৈনিক একাত্তরের কথা. All rights reserved.