বরাবরের মতো এবারো ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে আসছে ঈদের বিশেষ ‘ইত্যাদি’। ঈদ ‘ইত্যাদি’র বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদেই যুক্ত হয় নিত্যনতুন সব বিষয়। এ ধরনের বিষয়ভিত্তিক তারকাবহুল মিউজিক্যাল ড্রামা ইত্যাদিতেই প্রথম শুরু করেন নন্দিত নির্মাতা হানিফ সংকেত। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের উপর ইত্যাদিতে পরিবেশিত হয় এই মিউজিক্যাল ড্রামা। এবারের ঈদে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানা সমস্যা নিয়ে থাকবে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা। আর এতে অভিনয় করেছেন- দেশের জনপ্রিয় অভিনয় তারকা- তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আ




















