
জিয়া মঞ্চ ইউরোপ ইতালি আংশিক কমিটির সভাপতি গোলাম সারওয়ার মুন্না মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি তাকে এ দায়িত্ব প্রদান করে।
মুন্নার নতুন দায়িত্ব প্রাপ্তিতে তাকে স্বাগত জানিয়েছেন সিলেট জেলা যুবদল ও জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল।
এক বিবৃতিতে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘গোলাম সারওয়ার মুন্না জাতীয়তাবাদী পরিবারের এক নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সৈনিক।’
‘তার নেতৃত্বে ইতালিতে জিয়া মঞ্চ আরও গতিশীল হবে।’




















