Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে ‘কৃষকের হাট’। এখানে চাষিরা নিজেরাই সরাসরি তাদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন ক্রেতাদের কাছে।

শনিবার সকালে নগরীর টিলাগড় পয়েন্টে হাটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পর্যায়ক্রমে সারা দেশে এই উদ্যোগ ছড়িয়ে দেওয়া হবে।

মন্ত্রী জানান, সাধারণত কৃষকের ফসল খেত থেকে ভোক্তার কাছে পৌঁছাতে চার-পাঁচবার হাতবদল হয়। এতে প্রতি স্তরে দাম বাড়ে, কিন্তু কৃষক লাভবান হন না। উল্টো চাষের খরচ তুলতে হিমশিম খেতে হয়। ভোক্তাদেরও গুণতে হয় চড়া মূল্য।

এই হাটে কোনো সিন্ডিকেট বা মধ্যস্বত্বভোগী নেই। কৃষকরা সরাসরি পণ্য বিক্রি করায় উভয় পক্ষই লাভবান হচ্ছেন। হাটে আসা এক কৃষক বলেন, পরিবহন খরচ বাদ দিয়েও ভালো দাম পাওয়া যাচ্ছে। একটি লাউ ভোক্তা ৪০ টাকায় কিনলে তারও ২০ টাকা সাশ্রয় হচ্ছে।

ক্রেতারা জানান, এখান থেকে তুলনামূলক কম দামে টাটকা সবজি, ডিমসহ নানা পণ্য কিনতে পারছেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ভারসাম্য আনতে সরকার এ উদ্যোগ নিয়েছে। হাটে চাঁদাবাজি বা অপ্রত্যাশিত খরচের কোনো সুযোগ থাকবে না।

সর্বশেষ - জাতীয়