Ekattorer Kotha
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

১৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

                       
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় মেরামত ও উদ্ধারকাজ শেষ হয় বলে জানিয়েছেন নোয়াপাড়া স্টেশন মাস্টার মো. মনির হোসেন।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ৯৫১ নম্বর জ্বালানি তেলবাহী ট্রেনটি মাধবপুরের মনতলা স্টেশন অতিক্রমের সময় ছয়টি বগি লাইনচ্যুত হয়। প্রতিটি ওয়াগনে ৪০ হাজার লিটার তেল ছিল।

ঘটনার পর রাত আড়াইটায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার এবিএম কামরুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ তদন্তে পাঁচ সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ