Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে ২৪ ঘণ্টায় ৮ নতুন শনাক্ত, হাসপাতালে ভর্তি ৭০

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট বিভাগে হাম ও রুবেলা পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩০ জন ল্যাব কনফার্মড কেস পাওয়া গেছে। এর মধ্যে সিলেট জেলায় ১০ জন, মৌলভীবাজারে ৮ জন, সুনামগঞ্জে ৭ জন এবং হবিগঞ্জে ৫ জন রয়েছেন। উল্লেখ্য, হবিগঞ্জের মধ্যে ২ জন রোগী রুবেলা আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সর্বাধিক ৬ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১ জন নর্থ ইস্ট হাসপাতাল, ১ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ৩ জন লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ৭০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বাধিক ৪২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি। এছাড়া ওসমানী মেডিকেল কলেজে ১ জন, রাগীব-রাবেয়া ও মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন করে, নর্থ ইস্ট হাসপাতালে ২ জন, পার্কভিউ হাসপাতালে ১ জন, বিশ্বনাথ, ফেঞ্চুগঞ্জ, শান্তিগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে, লাখাইতে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর হাম বা রুবেলা আক্রান্ত রোগীর মধ্যে কোনো মৃত্যু ঘটেনি। কর্তৃপক্ষ রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সকল হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত
04.07.2026

04.07.2026

আমেরিকান স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ মন্ত্রীর, নিহত প্রবাসীর পরিবারকে সহায়তা

ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা: পাক সেনাপ্রধানের সঙ্গে ইরানের পুনরায় বৈঠক

ধর্মপাশায় দুর্ঘটনায় আহত যুবককে সরকারি সহায়তা প্রদান

নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

ঈদে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

জৈন্তাপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা