Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

৭ নভেম্বরের চেতনায় আহ্বান জাতীয় ঐক্যের মিফতাহ্ সিদ্দিকীর

                       
                   

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করার আহŸান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
তিনি বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সৈনিক-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় এ দিনের চেতনা এখনো প্রাসঙ্গিক।
শনিবার বিকেলে সিলেট রেজিস্ট্রারী মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ্ সিদ্দিকী বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভ‚মিকা ইতিহাসে স্মরণীয়। স্বাধীনতার ঘোষণা পাঠ, সম্মুখযুদ্ধে অংশগ্রহণ এবং জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তাঁর নেতৃত্ব মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায়ও তিনি ভ‚মিকা রাখেন। বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের শাহাদাতের পর বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব এবং ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা দেশের গণতান্ত্রিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। নারীশিক্ষা, গ্রামীণ উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাÐ স¤প্রসারণেও তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগ ছিল।
তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশা তুলে ধরে মিফতাহ্ সিদ্দিকী বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। জিয়াউর রহমানের দেশপ্রেম ও খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রামের শিক্ষা নিয়ে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহŸান জানান তিনি।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহক্ষুদ্রঋণ ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক এবং মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও আহŸানে তাঁরা স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়েছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় তাঁদের অঙ্গীকার সবসময় অটুট থাকবে।
বিগত সময়ে শেখ হাসিনার শাসনামলে দেশ অস্থিতিশীল ছিল এবং মানুষ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্যে পড়েছিল বলেও মন্তব্য করেন আব্দুর রাজ্জাক।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি লে. অধ্যাপক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাব ও সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম বাবু। স্বাগত বক্তব্য দেন সহসভাপতি রাসেল মাহবুব।
এ সময় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন ভুঁইয়া মিন্টু, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, শফিকুর রহমান টুটুল, এম এ রহিম, নুরুল হুদা চৌধুরী মিফতাহ, জামাল আহমদ, হারুন অর রশীদ সরকার, যুগ্ম সম্পাদক রায়হাদ বক্স রাক্কু, মহিলা সম্পাদিকা আমাতা মাসুমা, খালিদুর রাহমান সাঈদ, জাহেদ আহমদ বাবু, সাহিদুল ইসলাম হৃদয়, স্বপন আহমদ, মজনুর রাহমান মজনু, সেলিম আহমদ, নাজমুল হক মিলাদ, আবু সাঈদ মো. তায়েফ, মারুফ আহমদ টিপু, সোহেল আহমদ, এনামুর রহমান, মোহাম্মদ আলী, মো. নিলু আহমদ, নাজিম উদ্দিন নাজিম, ড. খুররাম আহমেদ, জুনায়েদ আহমদ জুনেদ, আব্দুল হাকিম, এম এ লতিফ, মাহবুবুর রহমান রুমী ও রুপা মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও তাঁতী দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সমাবেশে অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন কানাইঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মিফতাহুল কবির মিফতাহ, জেলা তাঁতী দলের সদস্যসচিব আলতাফ হোসেন বিলাল, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন ও মহানগর তাঁতী দলের সদস্যসচিব আমিনুল হক বেলাল।
সমাবেশ শেষে রেজিস্ট্রারী মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে সিলেট জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১৯৮

গোয়াইনঘাটে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বানিয়াচংয়ে পুকুরে ডুবে শিশু ভাই-বোনের করুণ মৃত্যু

শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ ও দক্ষতা উন্নয়নে কাজ করছে গ্রিনওয়ে একাডেমি – প্রফেসর ড. জহিরুল হক

কেমুসাসের ১২৬৫তম সাহিত্য আসর: সৃজনশীল চর্চাই সাহিত্যকে সমৃদ্ধ করে

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

দোকানপাট খোলা থাকবে রাত ৭টা পর্যন্ত, আগের সিদ্ধান্তে শিথিলতা

অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া যাবে না: কয়ছর আহমদ

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী

উদ্বোধনের আগেই ভেঙে গেল ৩ কোটি টাকার সেতুর সংযোগ সড়ক