Ekattorer Kotha
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে আজ সাড়ে ৪ লক্ষাধিক শিশু পাবে হাম-রুবেলা টিকা

                       

এপ্রিল ১৯, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেট জুড়ে হাম ও রুবেলা প্রতিরোধে বড় পরিসরের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। সোমবার থেকে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় সাড়ে ৪ লক্ষাধিক শিশুকে টিকা প্রদান করা হবে। ইতোমধ্যে জেলা ও মহানগর উভয় পর্যায়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার সিভিল সার্জনের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, এই কর্মসূচিতে মোট ৪ লাখ ৬৫ হাজারেরও বেশি শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট মহানগর এলাকার শিশু সংখ্যা ৬৮ হাজার ৫৪০ এবং জেলার বিভিন্ন উপজেলায় ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ জন।
২১ দিনব্যাপী এই কার্যক্রম চলবে আগামী ১১ মে পর্যন্ত। জেলার ২ হাজার ৪৬১টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করবেন।
এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে দুই স্থানে পৃথক আয়োজন রাখা হয়েছে। সিলেট মহানগরে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সকাল ১০টায় উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সময়ে জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
উপজেলাভিত্তিক পরিকল্পনায় দেখা গেছে, গোয়াইনঘাট উপজেলায় সবচেয়ে বেশি ৬১ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেখানে ২৬৫টি কেন্দ্রে কার্যক্রম চলবে। কানাইঘাটে ৪১ হাজার ১৯১ জন শিশুর জন্য ২১৭টি কেন্দ্র, গোলাপগঞ্জে ৪০ হাজার ৫৮৮ শিশুর জন্য ২৬৫টি কেন্দ্র এবং সিলেট সদরে ৪০ হাজার ৩৬৭ শিশুর জন্য ১৬৯টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বিয়ানীবাজারে ২৭ হাজার ৯৯২, বিশ্বনাথে ২২ হাজার ৮৬৬, কোম্পানীগঞ্জে ৩৯ হাজার ১৫০, দক্ষিণ সুরমায় ২৫ হাজার ৬০, ফেঞ্চুগঞ্জে ১২ হাজার ১৫৮, জৈন্তাপুরে ২৭ হাজার ১০২, ওসমানীনগরে ১৮ হাজার ৩০৮ এবং জকিগঞ্জে ৩০ হাজার ২১৩ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।
জেলা পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নে ৩১২ জন টিকাদান কর্মী, ৬০৪ জন স্বেচ্ছাসেবী এবং ৩০০ জন সুপারভাইজার নিয়োজিত থাকবেন। তারা প্রতিটি কেন্দ্রে গিয়ে শিশুদের নিরাপদে টিকা প্রদান নিশ্চিত করবেন।
অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৪২টি ওয়ার্ডেও সমানভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। নগরভবনে আয়োজিত এক সভায় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মহানগরের সব নির্ধারিত শিশুকে টিকার আওতায় আনা হবে।
সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, টিকাদান কার্যক্রম দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে কমিউনিটি পর্যায়ে এবং দ্বিতীয় ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চলবে। প্রতিদিন ৮৪টি টিম কাজ করবে, প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কার্যদিবস এবং শিক্ষা প্রতিষ্ঠানে ৬ কার্যদিবস এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত বয়সসীমার সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল

নবীগঞ্জে শাশুড়ি হত্যার দায়ে পুত্রবধূ গ্রেপ্তার

১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩৪

হরমুজ প্রণালি খোলা রাখায় স্বাগত, তবে স্থায়ী সমাধানের আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের

সিলেটে ৩২ ঘণ্টায় পুলিশের জালে ১০৫ জন

ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার তৈরির বিকল্প নেই: সিসিক প্রশাসক

শ্রীলঙ্কার কাছে হেরে ধাক্কা বাংলাদেশের, বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেই পরাজয়

বাবা গুপ্তচর, মায়ের যাতায়াত আন্ডারওয়ার্ল্ডে—নিজে কিংবদন্তি অভিনেতা

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

মুলতবি প্রস্তাব ঘিরে সংসদে উত্তাপ, আজ মুখোমুখি সরকার-বিরোধী দল