Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

                       

মার্চ ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী লিমন হোসেন জানান, সকালে সাড়ে ৯টার দিকে মার্কেট শেষে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন মুক্তা। পথে তুরাগ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগে টান দেয়। এতে তিনি চলন্ত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মুক্তার গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামে। বর্তমানে স্বামীসহ রাজধানীর দক্ষিণখান এলাকার হায়দ্রাবাদে ভাড়া বাসায় থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়