Ekattorer Kotha
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

৮ লাখ টাকার ভারতীয় জিরাসহ যুবক আটক

                       

এপ্রিল ১৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরাসহ রনি আহমদ (৩৪) নামে এক যুবককে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশের দাবি, রনি একজন চোরাকারবারি।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চারাদিঘীরপাড় এলাকার আল-আমীন এ/১ হনুফা ভিলার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক রনি আহমদ নগরীর শাহপরাণ থানার খাদিমনগর কেওয়া এলাকার আব্দুর রহিম ও আফিয়া বেগমের ছেলে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে রনি আহমদকে বহনকারী গাড়ি তল্লাশি করা হলে সেখান থেকে প্রায় ১ হাজার ৫০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দ করা এসব জিরার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় চোরাই পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৮-২৭৬৮) জব্দ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তপথে অবৈধ পণ্য চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রমজানেও সিলেটে ঘন ঘন লোডশেডিং, বাড়ছে জনদুর্ভোগ

আইপিএলে ইতিহাস: রেকর্ড ১.৭৮ বিলিয়ন ডলারে বিক্রি বেঙ্গালুরু, মালিকানায় নতুন জোট

তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে : শান্তিগঞ্জে এমপি কয়ছর

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদীর শুভেচ্ছা বার্তা

৩ সপ্তাহ ধরে মজুরি বন্ধ : কমলগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বাড়ছেই

দক্ষিণ সুরমায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: জেলা প্রশাসক সারওয়ার আলম

সিঙ্গাপুরে বাংলাদেশ, জয়ের লক্ষ্যেই হামজা-জামালদের শেষ লড়াই

হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের