Ekattorer Kotha
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯৪৭

                       

এপ্রিল ৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং ৯৪৭ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

শুক্রবার হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর-এর ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৭৯২ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে গত একদিনেই ভর্তি হয়েছে ৩ হাজার ৭৭৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ৫২৭ জন। বর্তমানে চিকিৎসাধীনদের মধ্যে ৪২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

এই সময়ে হামে আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে।

এদিকে পূর্বে প্রকাশিত তথ্য সংশোধন করে নিশ্চিত মৃত্যুর তালিকা থেকে ৫টি মৃত্যু বাদ দেওয়া হয়েছে। জেলা পর্যায় থেকে ভুল তথ্য পাঠানোর কারণে এসব মৃত্যু জাতীয় প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে জানিয়েছে অধিদপ্তর। সংশ্লিষ্ট জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুর।

এছাড়া রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নতুন করে আরও একজন হামে আক্রান্ত রোগীর মৃত্যুর তথ্য যুক্ত হয়েছে সর্বশেষ প্রতিবেদনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ রোধে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা এবং সচেতনতা বৃদ্ধি জরুরি হয়ে উঠেছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে

বিশ্বনাথে ‘ডাকাতি’র অভিযোগ, পুলিশ বলছে চুরি

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ

জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কাশিমপুর কারাগার থেকে মুক্তি

সিলেটের ৮২৭ পরিচ্ছন্নতাকর্মী পেলেন ৪১ লাখ ৩৫ হাজার টাকা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু, বাড়ছে সংক্রমণ

বিসিএলের ১২তম আসরের উদ্বোধন

ছোট উদ্যোগ, বড় প্রেরণা: সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ইয়াং স্টার ক্লাব

বড় প্রত্যাশা, ম্লান বাস্তবতা: কেন হতাশ করল ‘প্রিন্স’?