Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বন্দরবাজার থেকে দুই চাঁদাবাজ আটক

                       

মার্চ ২৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মো. ইউসুফ মিয়া (৩৬) ও আব্দুল ছাত্তার (৩৭)। তাদের দু’জনেরই বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে তারা সিলেট নগরীর ছড়ারপাড় ও তালতলা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশসূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেট সংলগ্ন পেপার পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে ধাওয়া করে আটক করা হয়। অজ্ঞাতনামা আরও ২-৩ জন চাঁদাবাজ পালিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রশাসনের নাম ব্যবহার করে পেপার পয়েন্ট ও আশপাশের এলাকার হকারদের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। আটকের পর তাদের বিরুদ্ধে মামলা (নম্বর-৬১) দায়েরের করে রবিবার যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ