Ekattorer Kotha
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক দুই

                       

এপ্রিল ৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

প্রধানমন্ত্রীর এপিএস ও বিভিন্ন সরকারি কর্মকর্তার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগে সিলেটে দুইজনকে আটক করেছে র‌্যাব-৯। তারা হলেন, কুলাউড়া উপজেলার বাগৃহাল এলাকার মো. আনহার হোসেনের ছেলে কামরুল হাসান হিমেল (৩২) ও তার সহযোগী জৈন্তাপুর উপজেলার ঘাটেরচটি এলাকার মো. আব্দুল বারেকের ছেলে শরিফ আহমদ (৪২)।

র‌্যাব জানায়, হিমেল ফেসবুক ও হোয়াটসঅ্যাপে একাধিক ফেইক আইডি খুলে নিজেদের প্রধানমন্ত্রীর এপিএসসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা সেজে সরকারের বিভিন্ন সুবিধা, বদলী ও পদোন্নতি পাইয়ে দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। আর্থিক লেনদেনও নিজের অ্যাকাউন্টে না রেখে সহযোগীর ব্যাংক, বিকাশ ও নগদ মাধ্যমে করতো। আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তারা একই কায়দায় প্রতারণা চালিয়েছে।

আটকের সময় হেফাজত থেকে ৩টি স্মার্টফোন, একটি আইফোন ১৬ প্রোম্যাক্স ও দুটি বাটন ফোন উদ্ধার করা হয়। তদন্তে দেখা যায়, তাদের অনলাইন লেনদেন ও প্রতারণার সব প্রমাণ ফোনে আছে।

র‌্যাব জানিয়েছে, আটককৃত দুইজনকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তারা সতর্ক করেছে, সরকারি কর্মকর্তার নামে অনলাইনে অর্থ লেনদেনের চেষ্টা করলে তা প্রতারণা হতে পারে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রাফিকের অভিযানে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

হাম রোধে জরুরি টিকাদান শুরু রোববার, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

তেলের লাইনে ভোগান্তি: সংসদে তীব্র প্রশ্ন, ‘মন্ত্রী কি দেখছেন না?’

ট্রাম্পের ভাষণের পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

অবৈধ বালু উত্তোলনে খোয়াই পাড়ে ভাঙন আতঙ্ক

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হবিগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

হবিগঞ্জে কিশোরদের ‘অস্ত্র প্রদর্শন’, সাতজন আটক

বানিয়াচংয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী নিহত