সিলেটের শাহপরাণ থানা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক বেলাল আহমেদ কারামুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৬টায় তাকে কারামুক্তি প্রদান করে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
নগরীর জেলরোডে কারাফটকের সামনে তাকে সংবর্ধনা জানান জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা। একটি মামলায় কারাবন্দি থাকাবস্থায় আদালত তাকে জামিন প্রদান করেন।
বেলাল আহমদ সংবর্ধনার জবাবে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে আটকে রাখা হয়েছিল। আদালত তাকে জামিন দিয়েছেন।
সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির ২২ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোহাম্মদ আলী জাকারিয়া, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান চৌধুরী সাজু, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত এলাহী প্রমুখ।- প্রেসরিলিজ



















