
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বরের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা করেছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির প্রথম যুগ্ম আহŸায়ক আব্দুল মালিকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন দ্বিতীয় যুগ্ম আহŸায়ক আজিজুর রহমান।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহŸায়ক কমিটির যুগ্ম আহŸায়ক মাছুম মাহমুদ তালুকদার, সদস্য এমদাদুল হক আফিন্দী ও আলী আক্কাস মুরাদ, জেলা কৃষক দলের যুগ্ম আহŸায়ক সাইফুজ্জামান উকিল, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক নাজিম উদ্দীন ও সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন।
এ ছাড়া বেহেলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক নজির আহমদ, ফেনারবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক ফজলুল হক ও সাবেক যুগ্ম আহŸায়ক সানোয়ার হোসেন, ভীমখালী ইউনিয়ন আহŸায়ক কমিটির সদস্য আব্দুল মোনায়েম দুলদুল ও হুসেন আলী, সাচনা বাজার ইউনিয়ন আহŸায়ক কমিটির সদস্য আব্দুন নূর আখুঞ্জি, উত্তর ইউনিয়ন আহŸায়ক কমিটির সদস্য আবুল কাশেম ও সাবেক সদস্য জিয়াউর রহমান বক্তব্য দেন।
যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক এমদাদুর রহমান হিরন ও মেহেদী হাসান রুকন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক ওয়াহিদুর রহমান ও যুগ্ম আহŸায়ক মিজানুর রহমান এবং উপজেলা ছাত্রদলের আহŸায়ক তৌফিকুর রহমান।
সভায় আজিজুর রহমান বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিতভাবে অংশ নেবেন। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




















