Ekattorer Kotha
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সংকটে শহীদ জিয়ার নেতৃত্ব দেশকে দিশা দেখিয়েছিল

                       
                   

জাতির সংকটময় সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব দেশকে সঠিক পথ দেখিয়েছিল বলে মন্তব্য করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। রোববার ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর কৃষকদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কয়েস লোদী বলেন, ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া হিসেবে স্বাধীনতার ঘোষণা এবং ১৯৭৫ সালের নভেম্বরে সিপাহী-জনতার বিপ্লবের সময় তাঁর ভূমিকা দেশের মানুষকে দিকনির্দেশনা দিয়েছিল। জাতির ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান দুবার দেশকে খাদের কিনারা থেকে তুলে এনেছিলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার। পাশাপাশি তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর আদর্শ ও ১৯ দফা কর্মসূচি দেশ ও জাতির কল্যাণে দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য বজায় রেখে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকির সভাপতিত্বে সভায় সংগঠনের সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক তাহের আলী সুমন যৌথভাবে সঞ্চালনা করেন। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত