Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মৌলভীবাজারে ছাত্রদলের ৩ নেতাকে অব্যাহতি

                       
                   

মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের ৩ নেতাকে দল থেকে অব্যাহতি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা তাঁদের প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে। বুধবার রাতে জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক মো. রাকিব আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
‎অব্যাহতি পাওয়া নেতারা হলেন— কুলাউড়া পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমাদ উদ্দিন রাজ, কুলাউড়া পৌর শাখার সদস্য সুজন আরিয়ান এবং কুলাউড়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান খান।
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃ’তদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।
‎উল্লেখ্য, গত ১ নভেম্বর কুলাউড়ার কৌলা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি মিনি ট্রাক থেকে শৌল মাছ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় কুলাউড়া থানায় একটি মা’ম’লা দায়ের করা হয়, যেখানে কুলাউড়ার তিন ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছিল। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ছাত্রদল নেতাদের নাম আসায় দেশজুড়ে আলোচনা শুরু হলে জেলা ছাত্রদল এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
আদালতের নির্দেশ উপেক্ষা করে

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড

বানিয়াচংয়ে পুকুরে ডুবে শিশু ভাই-বোনের করুণ মৃত্যু

সিলেটে প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, আটক দুই

অভিযানে ১২২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, আটক ৭১

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্যমন্ত্রী

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’, পাঁচ বছর পর কাটল অনিশ্চয়তা

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

কানাইঘাটে ‘মেয়র’ গ্রেফতার