Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

অভিযানে ১২২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, আটক ৭১

                       
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট নগরীতে ট্রাফিক আইন লঙ্ঘনসহ নানা অনিয়মের অভিযোগে ১২২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানায়, ট্রাফিক বিভাগের পরিচালিত এ অভিযানে ৫১টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭১টি যানবাহন আটক করা হয়েছে।

মামলার আওতায় থাকা যানবাহনের মধ্যে রয়েছে ৫টি বাস, ৮টি সিএনজিচালিত অটোরিকশা, ২৮টি মোটরসাইকেল, ৪টি প্রাইভেট কার ও অন্যান্য ৬টি যানবাহন।

অন্যদিকে আটক যানবাহনের মধ্যে রয়েছে ১১টি সিএনজিচালিত অটোরিকশা, ৩২টি মোটরসাইকেল, ১টি বাস, ২টি প্রাইভেট কার, ১টি ট্রাক এবং অন্যান্য ২৪টি যানবাহন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, “নগরীতে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বালু ধসে শ্রমিকের মৃত্যু

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ জেলা প্রশাসকের

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু ডিমান্ড নয়, শিক্ষার মানোন্নয়নও প্রয়োজন: বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরী

সুরমা চা-বাগানে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ১

ইরান ইসলামাবাদ যেতে অস্বীকার করেনি, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন নাকচ

সিলেটে নাশকতার চেষ্টাকালে একজন গ্রেপ্তার, এলাকায় পুলিশের অভিযান

ভারতের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত

দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন