Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে শুরু হলো ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে ১১ দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’ শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে গ্রন্থমেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরা সময়ের দাবি। তিনি আরও বলেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা জানতে বই পড়ার কোনো বিকল্প নেই।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত চৌধুরী এবং সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি মইনুল ইসলাম, লুৎফর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি জায়েদ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কমল সাহিত্য পরিষদ সিলেটের সদস্য মোস্তাক আহমদ সাকেল।

আয়োজকরা জানান, ৫ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গ্রন্থমেলা চলবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ গ্রন্থমেলা পাঠাভ্যাস বৃদ্ধির পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস চেতনা ও জাতীয়তাবোধ জাগ্রত করবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

জনস্বাস্থ্যে অবহেলার ফলেই বেড়েছে হামের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী

ছিনতাইকারী-চাঁদাবাজদের তথ্য দিলে পুরস্কার দেবে এসএমপি

বিদেশ পাঠানোর ফাঁদে কোটি টাকা: সিলেটে অভিযুক্ত রানা কারাগারে

রায়নগরে ট্রিপল মার্ডার : পুলিশের জালে ঘাতক বাবুল

বাহুবলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১০ জন আহত

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও আসাদুজ্জামান

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’, পাঁচ বছর পর কাটল অনিশ্চয়তা

সিলেটে ছিনতাইয়ের শিকার কলেজ শিক্ষক

মধ্যপ্রাচ্যে মোতায়েন হচ্ছে নতুন মার্কিন রণতরী