Ekattorer Kotha
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল

                       

মার্চ ১৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনায় বিকল্প দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যাবলি পরিচালনার দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তাঁর অনুপস্থিতিতে সংসদ-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন বিকল্প হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারি এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ধরনের বিকল্প ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

তেলের লাইনে ভোগান্তি: সংসদে তীব্র প্রশ্ন, ‘মন্ত্রী কি দেখছেন না?’

সিলেটে ছিনতাই-রাহাজানি দমনে ৭ দিনের সময় বেধে দিলেন মন্ত্রী আরিফ

রোটারি ক্লাব অব সিলেট মহানগরের উদ্যোগে সুনামগঞ্জে বৃক্ষরোপন

কলায় বিষ, মিষ্টিতে ভেজাল, ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকার উপরে জরিমানা

টাকা দিলেই মিলছে এনআইডি, সার্ভার কপি ও কল রেকর্ড

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

জ্বালানি মজুত ও পাচার রোধে কঠোর বার্তা, দেশজুড়ে অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা: বল সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

সংসদে ২০টি বিল পাস, অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের পথে