Ekattorer Kotha
বুধবার , ৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

স্বজনের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

                       
                   

সিলেটের ওসমানীনগরে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়াকে কেন্দ্র করে মো. সাইফুর রহমান (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার বাবা সেজু মিয়ার (৩৭) বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

নিহত সাইফুর উপজেলার সাদীপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। অভিযুক্ত সেজু মিয়া পাশের বালাগঞ্জ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে সাইফুরের সঙ্গে সেজু মিয়ার মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পারিবারিক সম্পর্কের দিক থেকে তাঁরা দূরসম্পর্কের চাচা-ভাতিজি হওয়ায় দুই পরিবার ও স্থানীয় সমাজ এ সম্পর্ক মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জেরে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর পালপাড়া এলাকার একটি দোকানের পাশে সাইফুরকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারালো ছুরি দিয়ে তাঁর বুকে ও পেটে একাধিক আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত ও অভিযুক্তকে গ্রেপ্তারের আশ^াস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক সেজু মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানা গেছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

দেশ ও মানুষের উন্নয়নই সরকারের একমাত্র লক্ষ্য: এমপি এমরান

শহীদ জিয়ার জাতীয়তাবাদী দর্শনের মাধ্যমেই সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে

অ্যাকাউন্ট থেকে টাকা স্থানান্তর, প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ২২৩ টাকা, নাহিদের প্রতিবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ প্রকল্প নেবে সিসিক

মাধবপুরে ১৭ লাখ টাকার জিরা জব্দ, আটক ৩

সুনামগঞ্জে আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশ, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা

ঝড়ের সময় গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে রুহেল আহমদের সংবাদ সম্মেলন